তেলবাহী ৭ বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তেলবাহী ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়ে সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টা দিকে শ্রীমঙ্গল সাতগাও রেলওয়ের স্টেশেনের কাছে এ ঘটনা ঘটে।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার শাখাওয়াত হোসেন জানান, সাতগাও রেলওয়ের স্টেশেনের কাছে চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা তেলবাহী ৯৫১ নম্বর ট্রেনটির ৭টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
তিনি আরও জানান, ঘটনার পরই কুলাউড়া থেকে উদ্ধারকারী হাইড্রোলিক ট্রেন রওয়ানা দিয়েছে। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে।