গাজীপুর মেট্রোপলিটন নতুন পুলিশ কমিশনার যোগদান
গাজীপুর থেকে মনির হোসেন: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন পুলিশ কমিশনার হিসেবে মো: আনোয়ার হোসেন মঙ্গলবার (৯ এপ্রিল) যোগদান করেছেন। জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো: আজাদ মিয়া জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে জিএমপি’র নতুন কমিশনার হিসেবে মো: আনোয়ার হোসেন যোগদান করেছেন।
এসময় জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো: আজাদ মিয়া, উপ-পুলিশ কমিশনার (সদর) কে এম আরিফুল হক, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) মোহাম্মদ শরীফুর রহমানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানা গেছে, জিএমপির নতুন পুলিশ কমিশানার মো: আনোয়ার হোসেন ১৯৯৮ খ্রিস্টাব্দে পুলিশে যোগদান করেন। আনোয়ার হোসেন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের দেওয়াটি গ্রামের মো: আশরাফ হোসেন মঞ্জু মিয়ার সন্তান।
তার পিতা একজন শিক্ষক। মো: আনোয়ার হোসেন এর আগে পুলিশ অধিদপ্তরে উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে কর্মরত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জনকারী মো: আনোয়ার হোসেন জাতিসংঘ মিশনসহ বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দক্ষতা সাথে দায়িত্ব পালন করেছেন। জিএমপি চালু হলে এই দায়িত্ব পান ওয়াই এম বেলালুর রহমান। ছয় মাসের মধ্যে তার বদলি হয়েছে।